খাতমে নবুয়্যত: আমাদের নবী মুহাম্মদ ﷺ-ই শেষ নবী — কুরআন, হাদিস ও যুক্তির আলোকে
ইসলামের আকীদায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোর একটি হলো খাতমে নবুয়্যত—অর্থাৎ হযরত মুহাম্মদ ﷺ-ই আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তাঁর পর কোনোনতুন নবী আসবেন না। কোনো ব্যক্তি তাঁর পরে নবুয়্যতের দাবি করলে তার দাবি মিথ্যা, বাতিল ও প্রত্যাখ্যানযোগ্য।
এটি কোনো ঐতিহাসিক মতামত কিংবা কোনো বিশেষ আলেমের ব্যক্তিগত ব্যাখ্যা নয়; বরং কুরআনের সুস্পষ্ট ঘোষণা, রাসূলুল্লাহ ﷺ-এর একাধিক সহিহ ও দ্ব্যর্থহীন হাদিস এবং সুস্থ বিবেক ও যুক্তির আলোকে প্রতিষ্ঠিত একটি মৌলিক ইসলামী আকীদা।
কুরআনের দলিল
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
“মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের সমাপ্তিকারী (খাতামুন্নাবিয়্যীন)। আর আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞানী।” (সূরা আল-আহযাব, ৩৩:৪০)
এই আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ ﷺ-কে خَاتَمَ النَّبِيِّينَ — খাতামান নাবিয়্যীনবলেছেন।
“খাতাম” শব্দের মূল অর্থ সিলমোহর দ্বারা কোনো বিষয়ের সমাপ্তি ঘটানো, সমাপ্ত করা ও শেষ করা। সুতরাংখাতামুন্নাবিয়্যীন অর্থ হলো—যাঁর মাধ্যমে নবুয়্যতের ধারার সমাপ্তি ঘটেছে।
অর্থাৎ মুহাম্মদ ﷺ-এর পরে নতুন কোনো ব্যক্তি নবী হিসেবে আগমন করবে—এমন সম্ভাবনাই এই ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।
দ্বীনের পূর্ণতার ঘোষণা
এর পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম।” (সূরা আল-মায়িদা, ৫:৩)
এই আয়াত সরাসরি “মুহাম্মদ ﷺ-এর পরে কোনো নবী নেই”—এই বাক্যটি বলেনি; কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমর্থক দলিল। কারণ আল্লাহ যখন তাঁর মনোনীত দ্বীনকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন এবং একই সঙ্গে মুহাম্মদ ﷺ-কেখাতামুন্নাবিয়্যীনঘোষণা করেছেন, তখন পরবর্তী কোনো নতুন নবীর মাধ্যমে নতুন কোনো ধর্মীয় বিধান বা নবুয়্যতের ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রশ্নই থাকে না।
হাদিসের সুস্পষ্ট দলিল
১. “আমি খাতামুন্নাবিয়্যীন, আমার পরে কোনো নবী নেই”
হযরত ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي
“আমার উম্মতের মধ্যে ত্রিশজন মিথ্যাবাদী আবির্ভূত হবে; তাদের প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। অথচ আমি খাতামুন্নাবিয়্যীন; আমার পরে কোনো নবী নেই।” (জামে‘ আত-তিরমিযী, ২২১৯)
এখানে বিষয়টি একেবারে পরিষ্কার। রাসূলুল্লাহ ﷺ শুধু নিজের পরিচয় “খাতামুন্নাবিয়্যীন” হিসেবে দেননি; একই বাক্যে তার ব্যাখ্যাও করেছেন—
لَا نَبِيَّ بَعْدِي — “আমার পরে কোনো নবী নেই।”
এবং সেই সাথে পরিষ্কারভাবে বলেছেন আমার পর ৩০ জন মিথ্যুক আসবে অর্থাৎ সেই ৩০ জনই নিজেকে নবী বলে দাবি করবে তবে সকলেই জেনে রাখো আমি হচ্ছি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না। সুতরাং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কোনো ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তাহলে সে মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। আর যদি কোনো ব্যক্তি তার অনুসরণ করে তাকে নবী বলে মেনে নেয়, অথবা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াত সম্পর্কে বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এমন ব্যক্তি কাফের, তার কুফরিতে কোনো সন্দেহের অবকাশ নেই।
২. হযরত আলী (রা.)-কে বলা হাদিস
তাবুকের অভিযানে যাওয়ার সময় রাসূলুল্লাহ ﷺ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় রেখে যান। তখন তিনি বলেন—
يَا رَسُولَ اللَّهِ تُخَلِّفُنِي فِي النِّسَاءِ وَالصِّبْيَانِ
“হে আল্লাহর রাসূল! আপনি আমাকে নারী ও শিশুদের মাঝে রেখে যাচ্ছেন?”
তখন রাসূলুল্লাহ ﷺ বললেন—
أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلَّا أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي
“তুমি কি এতে সন্তুষ্ট নও যে, আমার সঙ্গে তোমার সম্পর্ক মূসার সঙ্গে হারূনের সম্পর্কের মতো; তবে পার্থক্য হলো, আমার পরে কোনো নবী নেই।” (সহিহ মুসলিম, ২৪০৪; সহিহ বুখারি, ৩৭০৬)
এখানে لَا نَبِيَّ بَعْدِي বাক্যটি অত্যন্ত স্পষ্ট। রাসূল ﷺ কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে শুধু নবুয়্যত অস্বীকার করেননি; বরং তাঁরপরে নবুয়্যতের অস্তিত্বই অস্বীকার করেছেন। এখানে "লা নাফি জিনস" ব্যাবহার করেছেন।
৩. শেষ ইটের দৃষ্টান্ত
রাসূলুল্লাহ ﷺ তাঁর ও পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন—
إِنَّ مَثَلِي وَمَثَلَ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ... قَالَ فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتِمُ النَّبِيِّينَ
“আমার ও আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন একজন ব্যক্তির মতো, যে একটি ঘর নির্মাণ করল এবং তা সুন্দর ও পরিপূর্ণ করল; কিন্তু এক কোণে একটি ইটের স্থান খালি রয়ে গেল... তিনি ﷺ বললেন, ‘আমিই সেই (শেষ) ইট এবং আমিই খাতামুন্নাবিয়্যীন।’” (সহিহ বুখারি, ৩৫৩৫)
এই উপমাটিও অত্যন্ত গভীর।
একটি সুন্দর ভবন, যার নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে এবং কেবল একটি ইটের স্থান বাকি ছিল—শেষ ইটটি বসানোর মাধ্যমে যেমন ভবনটি পূর্ণতা লাভ করে, তেমনি নবুয়্যতের ধারাও মুহাম্মদ ﷺ-এর মাধ্যমে পূর্ণতা লাভ করেছে।
তাই তাঁর পরে আর নতুন কোনো নবীর আগমন নয়; বরং তাঁর মাধ্যমেই নবুয়্যতের ধারার সমাপ্তি।
যুক্তি ও মানতিকের আলোকে খাতমে নবুয়্যত
খাতমে নবুয়্যত শুধু কুরআন ও হাদিসের দলিলের ওপর প্রতিষ্ঠিত নয়; বিষয়টি সুস্থ যুক্তির দিক থেকেও অত্যন্ত সুসংগত।
প্রথমত: “খাতামুন্নাবিয়্যীন” এবং “লা নবিয়্যা বা‘দী”—দুটি বক্তব্য একই অর্থকে সুস্পষ্ট করে
আল্লাহ বলেছেন—
وَخَاتَمَ النَّبِيِّينَ
আর রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
لَا نَبِيَّ بَعْدِي
অর্থাৎ কুরআন ও হাদিস পরস্পরকে ব্যাখ্যা করছে।
যদি “খাতামুন্নাবিয়্যীন” বলার পরও নতুন নবী আসার সুযোগ থাকে, তাহলে “নবীদের সমাপ্তকারী” কথাটির বাস্তব অর্থ থাকে না।
আর রাসূল ﷺ যখন নিজেই ব্যাখ্যা করে বলেন—“আমার পরে কোনো নবী নেই”, তখন এই বক্তব্যকে এমনভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই যে, “নতুন নবী আসতে পারবেন, তবে তিনি নতুন শরিয়ত আনবেন না।”
কারণ তিনি বলেছেন لَا نَبِيَّ — কোনো নবী নেই, শুধু “কোনো নতুন শরিয়তের নবী নেই” বলেননি।
দ্বিতীয়ত: নবুয়্যতের উদ্দেশ্য ও খাতমে নবুয়্যত
আল্লাহ তাআলা মানবজাতিকে পথনির্দেশ দেওয়ার জন্য নবী-রাসূল প্রেরণ করেছেন। পূর্ববর্তী নবীদের যুগে মানুষ বারবার পরিবর্তিত পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং বিভিন্ন জাতির কাছে নবী প্রেরিত হয়েছে।
কিন্তু মুহাম্মদ ﷺ-এর মাধ্যমে যখন চূড়ান্ত ও সর্বজনীন শরিয়ত এসেছে এবং আল্লাহ তাঁর দ্বীনকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন, তখন নতুন কোনো নবীর মাধ্যমে নতুন ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজন আর অবশিষ্ট থাকে না।
তাহলে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কীভাবে?
এটি খাতমে নবুয়্যত নিয়ে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি।
হাদিসে সুস্পষ্টভাবে এসেছে যে, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
يَنْزِلُ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا
“মারইয়ামের পুত্র অবতরণ করবেন একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে।”
এরপর তাঁর ক্রুশ ভাঙা, শূকর হত্যা করা এবং জিযিয়া রহিত করার কথা উল্লেখ করা হয়েছে। (সহিহ বুখারি, ৩৪৪৮)
এখন প্রশ্ন হলো—ঈসা (আ.) তো নবী ছিলেন। তাহলে তিনি আবার এলে খাতমে নবুয়্যত কীভাবে অটুট থাকে?
উত্তর খুবই পরিষ্কার:
ঈসা (আ.) নতুন নবী হিসেবে আসবেন না
ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ ﷺ-এর পরে নতুন করে নবুয়্যত লাভ করবেন না। তিনি তো মুহাম্মদ ﷺ-এর বহু পূর্বেই আল্লাহর নবী হিসেবে পৃথিবীতে এসেছেন।
অতএব তাঁর শেষ যুগে অবতরণকে “মুহাম্মদ ﷺ-এর পরে নতুন নবীর আগমন” বলা সম্পূর্ণ ভুল।
তিনি নতুন কোনো নবুয়্যতের দাবি করবেন না এবং নতুন কোনো আসমানি শরিয়তও নিয়ে আসবেন না।
বরং তিনি শেষ যুগে এসে মুহাম্মদ ﷺ-এর শরিয়তের অধীনেই বিচার করবেন—এ কারণেই সহিহ হাদিসে তাঁকে “হাকামান আদলান”—ন্যায়পরায়ণ বিচারক হিসেবে উল্লেখ করা হয়েছে।
সুতরাং—
নতুন নবী আসবেন না; কিন্তু পূর্বে প্রেরিত নবী ঈসা আলাইহিস সালাম পুনরায় অবতরণ করবেন।
এ দুটির মধ্যেকোনো বিরোধ নেই।
ঈসা (আ.) এখনো আসেননি—তাঁর আগমন কিয়ামতের পূর্বের ঘটনা
ঈসা আলাইহিস সালামের অবতরণ কোনো সাধারণ বা বর্তমান সময়ের ঘটনা নয়; বরং এটি কিয়ামতের বড় নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত।
হযরত নাওয়াস ইবনে সাম‘আন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে দাজ্জালের ফিতনার বিস্তারিত বিবরণের পর রাসূলুল্লাহ ﷺ বলেন—
فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ
“এ অবস্থায় আল্লাহ মাসীহ ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্বদিকে সাদা মিনারের কাছে অবতরণ করবেন...”। (সহিহ মুসলিম, ২৯৩৭)
অতএব ঈসা আলাইহিস সালামের অবতরণ একটি ভবিষ্যৎ ঘটনা, যা দাজ্জালের ফিতনা ও কিয়ামতের পূর্ববর্তী ঘটনাবলির সঙ্গে সম্পর্কিত।
এ কারণে আজ কোনো ব্যক্তি যদি মুহাম্মদ ﷺ-এর পরে নতুন নবুয়্যতের দাবি করে, তাকে ঈসা আলাইহিস সালামের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অযৌক্তিক। ঈসা (আ.)-এর ক্ষেত্রে বিষয়টি হলোপূর্বে প্রেরিত একজন নবীর পুনরায় অবতরণ; আর নতুন দাবিদারের ক্ষেত্রে বিষয়টি হলো মুহাম্মদ ﷺ-এর পরে নতুন নবুয়্যতের দাবি—যা সরাসরি “لَا نَبِيَّ بَعْدِي”-এর বিরোধী।
সমাপ্তি আলোচনা- সম্পূর্ণ আলোচনা থেকে স্পষ্ট হয় বর্তমানে নামকরা কাদিয়ানি সম্প্রদায় স্পষ্টরূপে কাফের সম্প্রদায়। এরা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়্যতের অস্বীকার করে এবং সেই সাথে তাদের এক মূর্খ, পথভ্রষ্ট, অন্ধ, জাহান্নামী কাফের ব্যক্তি যার নাম ছিল গোলাম আহমদ, যে ভারতের পাঞ্জাব শহরের কাদিয়ান নামের গ্রামে জন্মগ্রহণ করে তাকে নিজেদের নবী বানিয়ে রেখেছে। সুতরাং সুস্পষ্টভাবে বলা যায় আর এটি বিশ্বাস করা অপরিহার্য হয় এরা কাফের। যদি কোনো ব্যক্তি কাদিয়ানিদেরকে মুসলমান মনে করে তাহলে সে ব্যক্তি নিজেও কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে খাতমে নবুয়্যতের আকিদা বুঝার, মানার এবং এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।
✍️ মুফতি সৈয়দ ইমতিয়াজ কাদরি
